মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে দেওয়া হলো কর পরিশোধের চিঠি 

আরটিভি নিউজ

রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ১১:২৫ এএম


মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে দেওয়া হলো কর পরিশোধের চিঠি 
এন্ড্রু কিশোর। ছবি সংগৃহীত

মৃত্যুর পাঁচ বছর পর বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক কিং এন্ড্রু কিশোরকে কর পরিশোধের চিঠি দেওয়া হয়েছে। কর অঞ্চল-১২ সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়েছে, এই গায়কের ৭২ হাজার ৮০৩ টাকা কর বকেয়া আছে।

বিজ্ঞাপন

কর অঞ্চল–১২ থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ২০০৫–০৬ অর্থবছরে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২–১৩ অর্থবছরে এন্ড্রু কিশোরের কাছে তাদের পাওনা ৫০ হাজার ৩৮০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে কাজী রেহমান সাজিদ বলেন, এটা আমাদের নিয়মিত কাজ। এন্ড্রু কিশোরের কাছে পাওনা কর তার পরিবারের যারা আছেন তাদের ওপর বর্তাবে। এটা বকেয়া আছে বলেই চিঠি পাঠানো। 

বিজ্ঞাপন

এনবিআর মৃত করদাতার সম্পদ থেকে আয়ের ওপর কর আদায় আইন অনুসারে, প্রথমেই মৃত করদাতার একজন উত্তরাধিকারীকে প্রতিনিধি হিসেবে মনোনীত করবেন কর কর্মকর্তারা। সংশ্লিষ্ট উপ–কর কমিশনার নোটিশ করে তা ওই উত্তরাধিকারকে জানাবেন। পরে ওই উত্তরাধিকারী প্রতিবছর ওই মৃত করদাতার পক্ষে রিটার্ন জমা দিয়ে নির্ধারিত কর পরিশোধ করবেন। মৃত ব্যক্তির নামে থাকা সম্পদ বা ব্যবসা-বাণিজ্য থেকে শুধু করযোগ্য আয় থাকলেই রিটার্ন দিয়ে কর দিতে হবে। করযোগ্য আয় না থাকলে রিটার্ন দিতে হবে না। যত দিন পর্যন্ত ওই সম্পদ তার উত্তরাধিকারীদের নামে ভাগ-বাটোয়ারা না হবে, তত দিন মনোনীত প্রতিনিধি ওই মৃত করদাতার পক্ষে কর দিয়ে যাবেন। কোনো কারণে কর না দিলে কিংবা আয়কর অধ্যাদেশ শর্তসমূহ পরিপালন না করা হলে ওই মনোনীত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া যাবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৬ জুলাই মারা যান সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission